মিরপুরের কালো পিচ দেখে আকিল ভেবেছিলেন ‘টিভির কালার নষ্ট’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ২১ অক্টোবর ২০২৫
মিরপুরের কালো পিচ দেখে আকিল ভেবেছিলেন ‘টিভির কালার নষ্ট’

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন উইকেটে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। শের-ই-বাংলার ছয় এবং আট নম্বরে খেলা দুটি উইকেটই কালো রঙের। পিচের এমন রঙ দেখে ক্যারিবীয়ান স্পিনার আকিল হোসেন ভেবেছিলেন তার টেলিভিশনের কালার নষ্ট হয়ে গেছে। এমন ভাবনা থেকে টিভি চেকও করেছিলেন তিনি।

দীর্ঘদিন পর বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটের দলে ফিরেছেন আলিক হোসেন। ওয়ানডে সিরিজে দলে না থাকায় টিভিতেই দেখেছেন নিজ দেশের খেলা।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের করা ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের কালো রঙের স্পিন উইকেটে ব্যাট করতে পারেনি ক্যারিবীয়ানরা।

দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে এক প্রশ্নের জবাবে আকিল বলেন, ‍“আমি আমার টিভি চালু (প্রথম ম্যাচে) করেছিলাম। তবে প্রথম যে কাজটি করেছিলাম, তা হলো টিভি চেক করা! কারণ, আমি ভেবেছিলাম কালার (টিভির) চলে গেছে বা এ রকম কিছু।”

আকিলের এমন মন্তব্যে প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের মাঝেও হাসির রোল পরে।

তিনি বলেন, “পিচটি কালো ছিল এবং আমি এমন ভেবেছিলাম, ‘নিশ্চয়ই আমার টেলিভিশনে কিছু ভুল আছে’। এবং হ্যাঁ, এটা অবাক করার মতো ছিল।”

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে দারুণ এক জয় তুলে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বাংলাদেশের ব্যাটারদের সামনে আকিলের হাতেই বল তুলে দেন শাই হোপ।

সুপার ওভারে বল করতে এসে খেই হারিয়ে ফেলেছিলেন আকিল। ওয়াইট-নো বলে দিশেহারা হলেও মাথা ঠান্ডা রেখে টাইগার ব্যাটারদের আটকে রাখেন তিনি।

নিজের বোলিং নিয়ে আকিল বলেন, আমি এমন পরিস্থিতিতে ছিলাম, দ্য হান্ড্রেড-এ। এটি বেশ একই রকম শুরু হয়েছিল। আমি একটি নো-বল করেছিলাম। একটি ছক্কাও হয়েছিল। আমি শেষ পর্যন্ত যেতে পেরেছি এবং আমার দলের জন্য ম্যাচটি জিতেছি। ওয়ানডে দলে বাইরে থাকার বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে। আমার জন্য খেলা উপভোগ করা, নিজের সেরাটা দেওয়া, বাকিটা সবার উপর ছেড়ে দেওয়া।



শেয়ার করুন :