সাদমানের গোড়ালি মচকে গেছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৬ নভেম্বর ২০২৬
সাদমানের গোড়ালি মচকে গেছে

ছবি- বিসিবি

সিলেট টেস্টে ফিল্ডিং করার সময় সাদমান ইসলামের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। ফলে মাঠ থেকেই তাকে স্ট্রেচারে করে বাইরে নেওয়া হয়েছে। সাদমানের পায়ে এখন এমআরআই করা হবে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, ‍“সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল (গোড়ালি) মচকে গেছে। এখন সে পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যানিং করতে পাঠাবো।”

বাউন্ডারির ​​কাছে বল তাড়া করতে গিয়ে পড়ে যান সাদমান ইসলাম। প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লে শেষ পর্যন্ত তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, এমআরআই (MRI) স্ক্যানের জন্য সাদমান ইসলামকে হাসপাতালে পাঠানো হয়েছে।



শেয়ার করুন :