হ্যাটট্রিক পেয়েও পেলেন না হাসান মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ০৬ নভেম্বর ২০২৬
হ্যাটট্রিক পেয়েও পেলেন না হাসান মাহমুদ

সিলেট টেস্টে আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ভর করে বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের দিকে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নতুন বলে পর পর উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরালো হাসান মাহমুদ। এছাড়া রিভিউ নিয়ে জশুয়া বিশপ বেঁচে যাওয়ায় হ্যাটট্রিক বঞ্চিত হন হাসান।

শুক্রবার (৬ নভেম্বর) তৃতীয় দিনের খেলায় দ্বিতীয় নতুন বলে নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই সেঞ্চুরি করা আমির জাঙ্গুকে ফেরান হাসান মাহমুদ। দ্বিতীয় দিন শেষে ১১১ রানে অপরাজিত থাকা আমির জাঙ্গু ফিরেন ব্যক্তিগত ১৩৩ রানে।

আমির জাঙ্গুর আউটের মধ্যদিয়ে ১৫৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর দলীয় ২৬৪ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

সেঞ্চুরিয়ান জাঙ্গুকে বোল্ড করে ফেরানোর পরের বলেই উইকেটে আসা অধিনায়ক রোস্টন চেজকে ক্যাচ আউট করেন হাসান। হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শূন্য হাতে ফেরেন তিনি।

পর পর দুই উইকেট তুলে তৃতীয় বলেও উইকেট পান হাসান। মাঠ আম্পয়ার আউটে দিলেও রিভিউ নিয়ে জশুয়া বিশপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল করলে হ্যাটট্রিক করার উল্লাস থামাতে হয় হাসান মাহমুদকে।

রিভিউয়ে দেখা যায় বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করেছিল। হাসানের করা বলটি লেগ স্টাম্প বরাবর গিয়ে বিশপের প্যাডে আঘাত করে। তবে তার আগেই বলটি ব্যাটের ভেতরের দিকে আঘাত করেছিল। ফলে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয় হাসান মাহমুদদ।



শেয়ার করুন :