বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) না খেলে বল হাতে বিগ ব্যাশ মাতিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনারকে এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলে রাওয়ালপিন্ডি ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত নিলাম থেকে রিশাদকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে কিনে নেয় রাওয়ালপিন্ডি। নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল এক কোটি ১০ লাখ রুপি।
পিএসএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলাম তালিকায় রিশাদের নাম আসলে প্রথম বিড করে রাওয়ালপিন্ডি। পরে করাচি কিংস যোগ দিয়ে শেষ পর্যন্ত ৩ কোটিতে রিশাদকে পেয়ে যায় রাওয়ালপিন্ডি।
পিএসএলের গত আসরেও খেলেছেন রিশাদ হোসেন। শিরোপা জয়ী লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি এই লেগ স্পিনার। তবে এবার নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে তিনি।
দেশে বিপিএল চলাকাকে বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। হোবার্ট হারিকেন্সের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে ১২ ম্যাচে ১৫টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন।
