দ্য হান্ড্রেড-এর ২০২৬ আসর খেলতে নিমাল তালিকায় বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তবে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুইজন খেলোয়াড় মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন ছাড়া বাকি সবাই বাদ পড়েছে।
আসরটিতে খেলতে প্রায় ১ হাজার ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছিলেন। তবে ১ হাজার জনের প্রাথমিক তালিকা থেকে কমিয়ে ৪২৫ জনে এনেছে দ্য হান্ডেড কর্তৃপক্ষ। মূলত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকে পাঠানো ৭৫ থেকে ১০০ জনের তালিকার ভিত্তিতেই খেলোয়াড় সংখ্যা কমানো হয়েছে।
১১ এবং ১২ মার্চ সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে দ্য হান্ড্রেডের ২০২৬ আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হবে। বাঁ হাতি পেসার মোস্তাফিজুর এবং লেগ-স্পিনার রিশাদকে রেখে বাকি ২১ জন বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে।
নিলাম থেকে বাদ পড়া ২১ বাংলাদেশের ক্রিকেটার
নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে মোস্তাফিজুর রহমানকে সর্বোচ্চ বেস-প্রাইস ১ লাখ পাউন্ড এবং রিশাদকে ৭৫ হাজার পাউন্ডে রাখা হয়েছে।২০২১ সালে টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে কোন বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলেনি।
নিলাম শেষে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্য হান্ডেডের ২০২৬ সালের আসর।
