লিওনেল মেসির হ্যাটট্রিক গোলে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের জয়ে হ্যাটট্রিক গোল করে বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন মেসি।
বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের ১৭, ৬০ এবং ৭৬তম মিনিটে গোল করে মেসি। ‘জি’ গ্রুপের ম্যাচটিতে কোন গোল করতে পারেনি আলজেরিয়া।
কাতার বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন লিওনেল মেসি। এই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার করা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। আর মাত্র একটি গোল করলেই এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন এই মহাতারকা।
বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা বেশ বড় বার্তা দিয়েই শুরু করলো। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই মেসিদের।
ম্যাচের ১৭তম মিনিটি দূর থেকে একটি দর্শনীয় গোলে সূচনা করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০তম মিনিটে এবং ৭৬তম মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন।
৩৮ বছর বয়সী মেসির এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০০তম ম্যাচ ছিল। একইসাথে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার কৃতিত্বও তিনি অর্জন করেছেন।
২০০৬ সালে জার্মানীতে টিনএজার মেসি প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেছিলেন মেসি। ধীরে ধীরে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
