ঘরের মাঠে পাকিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ হকি বাছাইপর্বে খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ দলের। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৮-২ ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে ৮-০ ব্যবধানে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ হকি বাছাইপর্বে খেলার সুযোগ হারালো বাংলাদেশ। অন্যদিকে, টানা দুই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো পাকিস্তান হকি দল।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে পাকিস্তানের স্কোর ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় কোয়ার্টারে ৫-০ এবং শেষ কোয়ার্টারে ৮-০ ছিল।
পাকিস্তানের হয়ে সুফিয়ান খান এবং রানা ওয়াহিদ আশরাফ দুটি করে গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন ওয়াহিদ, শহিদ হাান্নান, আফরাজ এবং আম্মাদ ভাট।
বিপরীতে ম্যাচের ৬, ১৩, ৩৪, ৪৭ ও ৫৪ মিনিটে গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করে বাংলাদেশ। ফলে নির্ধারিত সময় শেষে গোলশূন্যই থাকতে হয় বাংলাদেশ হকি দলকে।
