অলিম্পিকে রৌপ্যজয়ী হকি কোচ নিয়োগ দিল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৫ আগস্ট ২০২৬
অলিম্পিকে রৌপ্যজয়ী হকি কোচ নিয়োগ দিল বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দলের প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত হকি কোচ জাইলস বোনেটকে নিয়োগ দিলো বাংলাদেশ। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক এবং জাইলস বোনেট (Giles Bonnet) আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন।

বুধবার (৫ আগস্ট) চুক্তি স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানে ফেডারেশনের যুগ্ম সপাদক আরিফুল হক প্রিন্স ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ ২০২৬ -এর প্রস্তুতি ক্যাম্প এবং মূল টুর্নামেন্ট পর্যন্ত তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক হকিতে তিন দশকেরও বেশি সময় ধরে কোচিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন বোনেট এর আগে বেলজিয়াম পুরুষ হকি দলের প্রধান কোচ (২০০১-০৭) এবং বেইজিং অলিম্পিকে রৌপ্যজয়ী চীন দলের কৌশলগত উপদেষ্টা (Strategic Advisor) হিসেবে কাজ করেছেন।

অভিজ্ঞ এই কোচের অধীনে বাংলাদেশ জুনিয়র দল এশিয়া কাপে দারুণ সাফল্য পাবে বলে আশা করছে বাংলাদেশ হকি ফেডারেশন।



শেয়ার করুন :