বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে হকির আন্তর্জাতিক অঙ্গনে জাহিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে হকির আন্তর্জাতিক অঙ্গনে জাহিদ

বাংলাদেশ হকির জন্য এক দারুণ গৌরবময় মুহূর্ত এনে দিলেন আম্পায়ার মো. জাহিদ হোসেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) ‌‘ইন্টারন্যাশনাল প্যানেল টেকনিক্যাল অফিশিয়াল’ হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি হকি আম্পায়ার মো. জাহিদ হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরামের স্বাক্ষর করা একটি অফিসিয়াল চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এফআইএইচ টেকনিক্যাল অফিশিয়ালস কমিটি মো. জাহিদ হোসেনকে আন্তর্জাতিক প্যানেলে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হকির বৈশ্বিক অঙ্গনে তার এই পদোন্নতি বাংলাদেশ হকির মান ও দক্ষতাকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে হকির আন্তর্জাতিক অঙ্গনে জাহিদের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।



শেয়ার করুন :