এশিয়ান গেমসে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ নারী হকি দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ নারী হকি দল

এশিয়ান গেমসে টানা তিন হারের পর অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ জাতীয় নারী হকি দল। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই আরও দুটি করে গোল করে। ফলে ৩-৩ গোলে ড্র করে এশিয়ান গেমসে প্রথমবারের মতো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী হকি দল।

শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকা বাংলাদেশ ম্যাচের দুই মিনিটেই রিয়ার গোলে এগিয়ে যায়। শুরু গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠে বাংলাদেশ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা পারেনি তারা। কিছুক্ষণ পরেই গোল পেয়ে ঘুরে দাঁড়ায় কাজাখস্তান। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। পর পর দুই গোল আদায় করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় উজবেকিস্তান। ৩-১ গোলে পিছিয়ে পরায় মনে হচ্ছিল পরাজয় নিশ্চিত। তবে হাল ছাড়েনি বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কনার গোলে ব্যবধান কমানোর পর অধিনায়ক অর্পিতার গোলে সমতায় ফেরে লাল-সবুজের দল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ। দীর্ঘ প্রতীক্ষার পর এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দল পায় প্রথম পয়েন্ট।

এর আগে জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমস পুরুষ হকিতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে খেলা ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে জিমি-আমিরুলরা।



শেয়ার করুন :