সাংবাদিক ফয়সাল আলমের মাতার ইন্তেকাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫
সাংবাদিক ফয়সাল আলমের মাতার ইন্তেকাল

স্পোর্টসমেইল-েএর রাজশাহী প্রতিনিধি মো. ফয়সাল আলম

স্পোর্টসমেইল-এর রাজশাহী প্রতিনিধি মো. ফয়সাল আলমের মাতা আনোয়ারা বেগম মারা গেছেন। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ফয়সাল আলমের মাতা দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তার ফুসফুসে পানি জমে যাওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি দুই ছেলে, দুই কন্যা ও নাতি-নাতনী রেখে গেছেন। রোববার বাদ আসর নগরীর আহম্মদনগর জামে মসজিদ সংলগ্ন স্থানে জানাজা শেষে হেতেমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়।

সহকর্মী মো. ফয়সাল আলমের মাতা মৃত্যুতে স্পোর্টসমেইল পরিবার গভীরভাবে শোকাহত। একই সাথে মরহুমার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায়।


বিষয়ঃ

শেয়ার করুন :