বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাঈদ মোহাম্মদ পিতুর বাবা নুরুল ইসলাম আকন্দ মারা গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। ৮২ বছর বয়সে আজ (মঙ্গলবার) ভোরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এক ছেলে, ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
রাজধানী ঢাকার মিরপুরস্থ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাঈদ মোহাম্মদ পিতুর বাবার মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
একই সাথে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।
