শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রানের। তবে মোস্তাফিজের ওভারে মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমানকে চার রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে। কাঙ্ক্ষিত রান নিতে না পারায় রংপুর রাইডার্সের কাছে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় ঢাকা ক্যাপিটালসকে।
ঢাকাকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় এবং তৃতীয় জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। অন্যদিকে, নুরুল হাসান সোহানদের এ জয়ে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস।
রবিবার (৪ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৫ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ গড়ে রংপুর রাইডার্স। ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৫১ এবং খুশদিল শা অপারজিত ৩৮ রান করেন।
জয়ের জন্য ব্যাট করতে নেমে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ফিফটিতে কাছাকাছি গেলেও শেষ ওভারে মোস্তাফিজের বোলিংয়ে আকটে যায় ঢাকা। শেষ পর্যন্ত ১৫০ রান তুলতে পারে তারা।
ব্যাট হাতে মিঠুন ৫৬ এবং সাব্বির ১২ রানে (৮ বলে) অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেনি।
অন্যদিকে, আগের ম্যাচের পর এই ম্যাচেও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখায় টানা দ্বিতীয় ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।
এ হারের চলমান বিপিএলে হ্যাটট্রিক হারের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস। চার ম্যাচে তিন হার ও এক জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরেই থাকলো তারা।
অন্যদিকে, চার ম্যাচে এক হার ও তিন জয়ে ৬ পয়েন্ট দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স। সমান সংখ্যক (চার) ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট অর্জন করলেও রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস।
