রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন দাস

চলমান বিপিএলে রংপুর রাইডার্সের নেতৃত্ব পরিবর্তন আনা হরো। নুরুল হাসান সোহানের পরিবর্তে বিপিএলের ১২তম আসরের বাকি অংশে দলের নেতৃত্ব দিবেন বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক লিটন দাস।

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রেস কনফারেন্সে রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিকি আর্থার বলেন, লিটন দাস একজন অভিজ্ঞ ক্রিকেটার। তার নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আশা করছি এই পরিবর্তন দলকে আরও শক্তিশালী করবে।

নতুন দায়িত্ব পেয়ে লিটন দাস বলেন, রংপুর রাইডার্সের মতো একটি দলের নেতৃত্ব পাওয়া আমার জন্য বড় সম্মানের। কোচ ও ম্যানেজম্যান্ট আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। দল হিসেবে আমরা একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে চাই এবং শিরোপার লক্ষ্যে এগিয়ে যেতে চাই।

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রংপুর। সুপার ফোর নিশ্চিত করা ছাড়াও টেবিলের উপরের দিকে থাকতে হবে দলের বাকি ম্যাচগুলোতে জয় পেতে হবে।

নেতৃত্ব বদলের পর রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আশাবাদী লিটন দাসের নেতৃত্বে দল নতুন উদ্যমে মাঠে নামবে এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স উপহার দেবে।


বিষয়ঃ

শেয়ার করুন :