২০১৫ সালে বিভাগ ঘোষণা করা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আলাদা বিভাগ নামে ময়মনসিংহ মর্যদা পায়নি, ছিল না জাতীয় ক্রিকেট লিগে প্রতিনিধিত্বও। অবশেষে সেই পথে হাঁটলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন দেশে ক্রিকেট বোর্ড। চারদিনের জাতীয় লিগে যুক্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগ।
শনিবার (৯ আগষ্ট) বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানানো হয়। জনানো হয়, চারদিনের জাতীয় লিগে এবার থেকে ময়মনসিংহ বিভাগের দল থাকবে। এর বিপরীতে ঢাকা মহানগর নামের দল আর থাকছে না।
বিভাগ ঘোষণার দশ বছর চললেও বিসিবিতে ময়মনসিংহের কোন প্রতিনিধিত্ব না থাকায় সর্বশেষ চলতি বছরের ২১ জানুয়ারি আঞ্চলিক ক্রিকেট সংস্থার মর্যদার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ ও সংগঠকরা।
বিষয়টি আমলে পর দিন ২২ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবি বরাবর চিঠি ইস্যু করা হয়। যেখানে প্রমাণ হিসেবে স্পোর্টসমেইলে প্রকাশিত নিউজের কপিও দেওয়া হয়।
এনএসসি থেকে সে চিঠিতে বলা হয়েছিল, দীর্ঘ দিন আগে ময়মনসিংহ বিভাগ হলেও কেন বিসিবিতে যুক্ত হয়নি। একই সাথে বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাগিদ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সে সময় বিসিবির বোর্ড সভাপতি ফারুক আমহেদ বিষয়টি নিয়ে আর কোন কাজ করেননি। এছাড়া বিসিবি থেকে তাকে সরিয়ে দেওয়ায় বিষয়টি নিয়ে আরও কোন হালনাগাদ পাওয়া যায়নি। তবে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড এবার ময়মনসিংহকে যুক্ত করলো।
বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক নাজমূল আবেদীন জানান, রংপুরকে যখন বিভাগ করা হয়, তখন আটটি দল মেলানোর জন্য ঢাকা মহানগর নামে দল করা হয়েছিল। এখন ময়মনসিংহ বিভাগ হওয়ায় ঢাকা মহানগরের আর প্রয়োজন নেই।
