বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের নিশ্চয়তা না পেলে বিপিএলসহ কোন ধরনের ক্রিকেট খেলতে মাঠে ফিরবেন না ক্রিকেটাররা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এই চূড়ান্ত বার্তা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন বলেন, “মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক (এম নাজমুল ইসলাম) বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।”
পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ ছাড়াও সংবাদ সম্মেলনে খেলা বয়কটের পেছনে ৫টি কারণ উল্লেখ করে কোয়াব।
দাবিগুলো হলো- ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট সমাধান, নারী ক্রিকেটারদের যৌন হয়রানি অভিযোগ নিষ্পত্তি ও তাদের সুযোগ–সুবিধা বৃদ্ধি, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ ও বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা।
