পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএলের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া ‘অল স্টার্স একাদশের’ বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল (বিসিবি একাদশ)। ম্যাচটি জন্য ১৫ সদস্যের বিসিএল ‘অল স্টার্স’ স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিএল অল স্টার্স দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। এছাড়া দলে আছেন জাতীয় দলে থাকা সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলাম।
বিসিএলে দারুণ পারফরমেন্স করে এ ম্যাচে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, রিপন মন্ডল, জিসান আলমরা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার (৭ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিট থেকে শুরু হবে নিজেদের মধ্যে একমাত্র প্রস্তুতি ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে ১১ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিসিএল অল স্টার্স দল
আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভির ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
