শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। তবে রিশাদ হোসেনের বলে ২ রান নিয়ে শেষ বলে গুটিয়ে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ১১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশ এবং বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জয়ী হওয়ায় শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছিল। অঘোষিত ফাইনালে রোমাঞ্চকর জয়ে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত করে বাংলাদেশ।
রবিবার (১৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সাইফ হাসানের সেঞ্চুরিত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। দলের এই সংগ্রহে সাইফ ১০৭ রানের ইনিংস খেলেন।
জবাবে শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে চাপে পড়েছিল পাকিস্তান। তবে সালমান আগার সেঞ্চুরিতে (১০৬) ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও তাসকিন-মোস্তাফিজদের বোলিংয়ে পেরে উঠেনি সফরকারীরা।
বিস্তারিত আসছে...
