ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারত-বাংলাদেশের সম্পর্কে দূরত্ব বেড়ে যায়। সেই ধারাবাহিকতায় ভারতের মাটিতেদ বিশ্বকাপও খেলতে যায়নি বাংলাদেশ। তবে সেই বৈরী সম্পর্ক শেষ হওয়ার পথে।
২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যুতে সিরিজটি বেশ কয়েকবার স্থিগিত করেছিল ভারত।
বিষয়িটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নীতিগতভাবে একমত হয়েছে। বিসিবির একাধিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমটিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সিরিজটি আয়োজনে সময় নিয়ে দুই দেশের বোর্ড আলোচনা করেছে। আলোচনার ফলে বিসিবি আশাবাদী যে, সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় দল। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় তামিম ইকবাল ভারতীয় ক্রিকেট দলের সফরের বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে সদস্যদের অবহিত করেছেন। সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পাবে বলেও আভাস দিয়েছেন তিনি।
