ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন সফরকারী আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফার। এছাড়া হ্যারি টেক্টর ৫০, গ্যাভিন হোয়ে ৩৭, জর্ডান নিল ৩০, এন্ডি ম্যাকব্রিন ২১ ও চ্যাড কারমাইকেল ১৯ রান করেন।
বল হাতে বাংলাদেশের তাইজুল ইসলাম ১০৪ রানে এবং হাসান মুরাদ ৪৪ রানে ৪টি করে উইকেট শিকার করেছেন।
টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে আয়ারল্যান্ড।
সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের মুশফিকুর রহীম। একই সাথে শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। যা বিশ্বে টেস্ট ইতিহাসে ১২তম ঘটনা।
