সিলেট টেস্টে দুই দলের একাদশে পাঁচ পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৬ মে ২০২৬
সিলেট টেস্টে দুই দলের একাদশে পাঁচ পরিবর্তন

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে মোট পাঁচটি পরিবর্তন এনে খেলছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ দুটি পরিবর্তন আনলেও সিরিজ রক্ষায় পাকিস্তান এনেছে তিনটি পরিবর্তন।

এ ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক ক্যাপ পড়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৪০.৪২ গড়ে ১৭৯২ রান করা তানজিদ এবার জাতীয় দলের হয়ে টেস্ট খেলবেন।

মাঠে তানজিদের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম। এছাড়া একাদশের বাকি পরিবর্তন হলো- ইবাদত হোসেনের পরিবর্তে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

অন্যদিকে, মিরপুর টেস্টে হেরে যাওয়ায় পাকিস্তানের জন্য এটি সিরিজ রক্ষার ম্যাচ। এ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে সফররকারী দল। একাদশে ফিরছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ। তাদের জায়গা দিয়ে একাদশ থেকে ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি বাদ পড়েছেন।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস (উইকেট-কিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-কিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।



শেয়ার করুন :