সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করতে নেমে একাদশে ফেরা তাসকিন আহমেদের জোড়া আঘাতে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ। বাকি উইকেটটি নিয়েছেন হাসান মাহমুদ।
ঢাকার মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনে খেলছে বাংলাদেশ। মমিনুল হক ও শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
একাদশের ফিরেই জ্বলে উঠেছেন তাসকিন। প্রথম সেশনে ৮ ওভার বল করে ৩৬ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। সমান ৮ ওভার বল করে ৩৩ রান দিয়ে বাকি উইকেটটি শিকার করেছেন হাসান।
প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ৮৬ রান করা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হয়েছে মূল্যবান ৩টি উইকেট। ওপেনার ব্র্যান্ডন কিং ফিরেছেন ব্যক্তিগত ৯ রানে। দলের অপর ওপেনার জশুয়া ডা সিলভা সাজঘরে ফেরার আগে করেছেন ১২ রান। আর কাভেম হজ ১ রান নিয়ে ফিরতে হয়েছে।
টাইগার দুই পেসারের আঘাতে দলীয় ২৭ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাট হাতে দলের হাল ধরেন কেভিন উইকহ্যাম এবং আমির জাঙ্গু। প্রথম সেশন শেষে ব্যাট হাতে কেভিন উইকহ্যাম ২৭ এবং আমির জাঙ্গু ৩২ রানে অপরাজিত রয়েছেন।
সিলেট টেস্টে বাংলাদেশের ন্যায় ওয়েস্ট ইন্ডিজ একাদশেও দু’টি পরিবর্তন এনেছে। জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপলের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন কেভিন উইকহ্যাম ও জশুয়া ডা সিলভা। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে উইকহ্যামের।
প্রথম টেস্ট ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।
