আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নতুন মুখ মাহিদুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নতুন মুখ মাহিদুল

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করছে বাংলাদেশ। ঘোষিত দলে আগের দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং শামীম পাটোয়ারী। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং আনক্যাপড মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকাম টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজ থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং ব্যাটার শামীম হোসেন।

তাদের দু'জনের পরিবর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং নতুন মুখ ২৬ বছর বয়সী ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিানয়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলয় অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আাহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মো. সাইফউদ্দিন।



শেয়ার করুন :