দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে বিধ্বস্ত হলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১০ আগস্ট ২০২৫
দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে বিধ্বস্ত হলো বাংলাদেশের মেয়েরা

ড্র করলেই গ্রুপ সেরা, এমনকি প্রথমবারের মতো এশিয়ান কাপে পা রাখতো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। তবে হলো তার উল্টোটা, মাঠের খেলায় এবার বিপরীত মুখ দেখলো আফাঈদারা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ নারী দল।

রোববারের (১০ আগষ্ট) ‎ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে প্রথমার্ধে ১-১ সমতা ধরে রেখেছিলে বাংলাদেশ। তবে বিরতির পর রীতিমতো বিধ্বস্ত হয় বাংলাদেশের বয়সভিত্তিক এ নারী ফুটবলাররা। একে এক হজম করে আরও পাঁচটি গোল, যেখানে বিপরীতে একটি গোল আর দিতে পারেনি।

বিরতির পর ‎৪৮তম মিনিট দ্বিতীয় গোল পেয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিপরীতে পিছিয়ে পড়ে যেন খেই হারিয়ে ফেলেন বাংলাদেশের মেয়েরা। হতাশ করতে পারায় সুযোগ নিয়ে ৬০তম মিনিটে গোলে স্কোরলাইন ৩-১ করে দক্ষিণ কোরিয়া।

এরপর ‎শেষ দিকে ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ, ৯০তম মিনিটে পঞ্চম এবং শেষ বাঁশির আগে বাংলাদেশের জালে ষষ্ঠবারের মতো বল পাঠায় দক্ষিণ কোরিয়ার মেয়েরা। যেখানে ম্যাচ শুরুর ১৫তম মিনিটেই তৃষ্ণা রানীর গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ।

এদিকে, বাংলাদেশকে বিধ্বস্ত করে তিন ম্যাচের তিনটিতে জয় নিয়ে চূড়ান্ত পর্বে উঠে গেছে দক্ষিণ কোরিয়ার মেয়েরা। তবে বাংলাদেশের সামনে এখনো সুযোগ রয়েছে। সেরা তিনটি রানার্সআপ দলের একটি হতে পারলে চূড়ান্ত পর্বে যেতে পারবে।



শেয়ার করুন :