গোলশূন্য ব্যবধানে শেষ হলো বাংলাদেশ-পাকিস্তানের প্রথমার্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৪ নভেম্বর ২০২৬
গোলশূন্য ব্যবধানে শেষ হলো বাংলাদেশ-পাকিস্তানের প্রথমার্ধ

সাফ চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তান। ঘরের মাঠে ম্যাচে একের পর এক আক্রমণ সাজালেও গোল পায়নি বাংলাদেশ। ফলে গোলশূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

প্রথমার্ধে বাংলাদেশ দল ৬টি শর্ট নিলেও কোনটাতেই সফলতা মুখ দেখতে পারেনি। অন্যদিকে, পাকিস্তান ফুটবল দল বাংলাদেশের গোলবারে ৪টি শর্ট নিয়েছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশ থেকে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেমিতে পাকিস্তানের বিপক্ষে হামজা চৌধুরীর নেতৃত্বে রেকর্ড সংখ্যক প্রবাসী ফুটবলার নিয়েও মাঠে নামছে বাংলাদেশ।

সেমি-ফাইনালে একটি পরিবর্তন অনিবার্য ছিল। কারণ, চোটের কারণে সাদ উদ্দিন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে যুক্ত হয়েছেন রহমত মিয়া।

এছাড়া সেন্টার ফরোয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুরুর একাদশে মাঠে নামছেন শুকি ইতোফুসা।

চলমান সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ইতিমধ্যে ফাইনালে পা রেখেছে ভারত। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচে জয়ী দল দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে।



শেয়ার করুন :