সাফ জয়ে আশাবাদী ছিলাম, স্বপ্ন পূরণ হয়নি: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৬
সাফ জয়ে আশাবাদী ছিলাম, স্বপ্ন পূরণ হয়নি: আমিনুল হক

সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বাংলাদেশের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে খেলোয়াড়দের সর্বোচ্চ চেষ্টা এবং দর্শকদের সমর্থনের প্রশংসা করেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সেই প্রত্যাশা আরও বেড়েছিল। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে সেই স্বপ্ন পূরণ হয়নি।

বাংলাদেশকে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

আমিনুল হক বলেন, ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলেন। আশা ছিল, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। তবে এবার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

এবার ব্যর্থ হলেও আগামীতে বাংলাদেশ কাঙ্ক্ষিত সাফ শিরোপা অর্জন করবে বলে প্রত্যাশা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।



শেয়ার করুন :