অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপেও বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১০ আগস্ট ২০২৫
অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপেও বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় নারী দলের পর এবার অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপেও জায়গা করে নিলো বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে শঙ্কা জাগলেও চীনের কাছে লেবাননের বড় ব্যবধানের হারে সেরা তিন রানার্সআপের একটি হয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা করে পেয়েছে বাংলাদেশ।

দুপুরে (বাংলাদেশ সময়) দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে পরাজিত হওয়ায় মূল পর্বে জায়গা পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা জাগলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের। হারের পর সমীকরণ দাঁড়িয়েছিল, ‘ই’ গ্রুপে লেবাননকে চীন হারালেই মূল পর্বে চলে যাবে বাংলাদেশ। কাজটি বেশ ভালোভাবেই করেছে চীন। লেবাননকে ৮-০ গোলে পরাজিত করেছে চীন।

‘ই’ গ্রুপে চীনের কাছে লেবানন বড় ব্যবধানে হারায় মোট আট রানার্সআপের মধ্যে শীর্ষ তিনে জায়গা পেয়েছে বাংলাদেশ। এর ফলে জাতীয় দলের পর প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপেও জায়গা করে পেল বাংলাদেশ।

এদিকে, শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও বাছাইপর্বের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয় আফঈদা খন্দকাররা। টানা দুই ম্যাচ জেতায় কোরিয়ার সঙ্গে হার এড়ালেই মূল পর্বের টিকিট হাতে পেত বাংলাদেশ। তবে এখন হেরেও মূল পর্ব উঠলো তারা।



শেয়ার করুন :