২০২৬ ফিফা বিশ্বকাপ: ‌‘জে’ গ্রুপে আর্জেন্টিনা, ‘সি’-তে ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৫
২০২৬ ফিফা বিশ্বকাপ: ‌‘জে’ গ্রুপে আর্জেন্টিনা, ‘সি’-তে ব্রাজিল

ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ আসর। ৪৮ দলের বর্ধিত কলেবরের এবারের আসরের গ্রুপ নির্ধারণে ড্র অনুষ্ঠিত হয়ে গেল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। তবে এখনো ছয়টি দল চূড়ান্ত হওয়ার বাকি।

২০২৬ সালের ১২ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল ইভেন্টের যাত্রা শুরু হবে। বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা।

৪৮টি দলকে চারটি করে ১২টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সিটির ১৬টি শহরে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউ জার্সির ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।

ফিফা ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, উয়েফা প্লে-অফ ডি বিজয়ী
গ্রুপ বি : কানাডা, উয়েফা প্লে-অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ-সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ-ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে-অফ সি বিজয়ী

গ্রুপ-ই : জার্মানী, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডার
গ্রুপ-এফ : নেদারল্যান্ডস, জাপান, উয়েফ প্লে-অফ বি বিজয়ী, তিউনিশিয়া
গ্রুপ-জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ-এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ-আই : ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ বিজয়ী, নরওয়ে
গ্রুপ-জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ-কে : পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ-এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

আগেই নির্ধারিত প্লে-অফের ড্র
উয়েফা প্লে-অফ এ : ওয়েলস, বসনিয়া-হার্জেগোভেনিয়া, ইতালি, নর্দান আয়ারল্যান্ড
উয়েফা প্লে-অফ বি : ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড, আলবেনিয়া
উয়েফা প্লে-অফ সি : স্লোভাকিয়া, কসভো, তুরষ্ক, রোমানিয়া
উয়েফা প্লে-অফ ডি : চেক প্রজাতন্ত্র,আয়ারল্যান্ড, ডেনমার্ক, নর্থ মেসিডোনিয়া

ফিফা প্লে-অফ ১ : নিউ ক্যালেডোনিয়া, জ্যামাইকা, ডিআর কঙ্গো
ফিফা প্লে-অফ ২ : বলিভিয়া, সুরিনাম, ইরাক।



শেয়ার করুন :