কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করলো মোহামেডান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ পিএম, ১২ এপ্রিল ২০২৬
কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করলো মোহামেডান

কোচ আলফাজ আহমেদ, ছবি- সংগৃহিত

ফুটবলে হতাশাজনক পারফরম্যান্সে ক্লাব বিব্রতকর পরিস্থিতিতে পড়ায় প্রধান কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সাথে সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিবার (১২ এপ্রিল) ক্লাব থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, যা ক্লাবকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করেছে। ফুটবল দলের একের পর এক এমন ফলাফলে ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তাসহ মোহামেডানের অগণিত সমর্থকরা মর্মাহত ও অসন্তোষ প্রকাশ করেছেন।

বলা হয়, ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত হওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদ গভীরভাবে বিবেচনা করে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

চলমান ‌‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৫-২৬’ মৌসুমের বাকি খেলাগুলো পরিচালনার জন্য দলের সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ক্লাবের স্থায়ী সদস্য মো. আমিনুল ইসলাম বাবুকে ফুটবল দলের ‘টিম লিডার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।



শেয়ার করুন :