নারী সাফ চ্যাম্পিয়নশিপের মূল লড়াইয়ের আগে থাইল্যান্ডে দুই সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্প করবে বাংলাদেশ। প্রশিক্ষণ ক্যাম্পের অংশ হিসেবে দেশটিতে দুটি প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়, সাফের প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে উন্নত প্রশিক্ষণ উপলক্ষে থাইল্যান্ডে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ হতে ২১ মে পর্যন্ত থাইল্যান্ড অবস্থান করবে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডে অবস্থানকালে ১০ ও ১৭ মে দুটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল।
থাইল্যান্ডের উদ্দেশ্যে ৭ (বৃহস্পতিবার) সকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। প্রশিক্ষণ ক্যাম্প শেষে ২২ মে থাইল্যান্ড থেকেই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে আফাইদা খন্দকাররা।
ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ২৫ মে থেকে ৫ জুন পর্যন্ত এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।আসরে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিচ্ছে।
২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশের মেয়েরা। আসরের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার।
