ফুটবল বিশ্বকাপে আবারও শাকিরার গান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৮ মে ২০২৬
ফুটবল বিশ্বকাপে আবারও শাকিরার গান

ফুটবল বিশ্বকাপের কথা আসলেই কলম্বিয়ার পপ তারকা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ থিম সংয়ের কথা মনে পড়ে। ফুটবল পাগলদের মন জয় করা শাকিরা কণ্ঠে আবারও আসলে ফিফা বিশ্বকাপের থিম সং। কলম্বিয়ার পপ তারকা নিজেই ২০২৬ ফিফা বিশ্বকাপের নতুন গানের আভাস দিয়েছেন।

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে নতুন গানের আভাস দিয়েছেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ধারণ করা গানটির একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছেন তিনি।

২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র স্রষ্টা এই গায়িকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ‘দাই দাই’ শিরোনামের গানটির ঘোষণা দিয়েছেন।

৬৭ সেকেন্ডের ভিডিওতে শাকিরাকে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের মাঠে দেখা যায়, যেখানে তিনি গত শনিবার শহরের কোপাকাবানা সৈকতে বিশ লক্ষ মানুষের সামনে একটি বিনামূল্যে কনসার্টে গান গেয়েছিলেন।

২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক ম্যাচ বল ‘ত্রিওন্দা’ হাতে নিয়ে শাকিরা গানটির কিছু অংশ ইংরেজিতে পরিবেশন করেন। তার সাথে যোগ দেন যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াসহ বিভিন্ন দলের রঙের পোশাক পরা নৃত্যশিল্পীরা।

গানটি নাইজেরীয় শিল্পী বার্না বয়ের সাথে যৌথভাবে প্রযোজনা করা হয়েছে এবং এটি ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। ফিফা বিশ্বকাপ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ক্লিপটি এই বার্তা দিয়ে শেষ হয়, ‘আমরা প্রস্তুত!’

বিশ্বকাপের সাথে শাকিরার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি ২০০৬ এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনালে গান পরিবেশন করার পাশাপাশি ২০১০ সালের টুর্নামেন্টের জন্য ‘ওয়াকা ওয়াকা’ গানটিও প্রযোজনা করেন। তবে সবচেয়ে জনপ্রিয়তা পায় ২০১০ আসরের থিম সং।



শেয়ার করুন :