ইরানের বিশ্বকাপ দলে জায়গা পাননি ‘বিতর্কিত’ অভিজ্ঞ স্ট্রাইকার আজমুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০২ জুন ২০২৬
ইরানের বিশ্বকাপ দলে জায়গা পাননি ‘বিতর্কিত’ অভিজ্ঞ স্ট্রাইকার আজমুন

ফাইল ফটো

নিজেদের ফুটবল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সার্দার আজমুনকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরান। ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে একটি ছবি পোস্ট করে আজমুন তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলায় সমর্থনকারী দেশ হিসেবে পরিচিত। ছবি পোস্ট করায় ইরানের কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম ঘটনাটিকে ‌‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যায়িত করেছিল।

বায়ার লেভারকুসেন ও রোমার হয়ে খেলা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭টি গোল করেছেন। তবে এবার বিশ্বকাপ দলে তাকে রাখা হয়নি।

১৫ জুন লস এ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। যদি মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছে যুক্তরাষ্ট্র ভ্রমনের জন্য প্রয়োজনীয় ভিসা এখনও পায়নি ইরান জাতীয় দল।

ফিফা বিশ্বকাপে ইরানের দল
গোলরক্ষক : আলিরেজা বিরানভান্ড, পায়াম নিয়াজমান্ড, হোসেইন হোসেইনি

ডিফেন্ডার : এহসান হাসাফি, মিলাদ মোহাম্মদী, আলি নেমাতি, শোজায়ে খালিদজাদেহ, হোসেইন কানানিজাদেগান, ডানিয়াল এইরি, রামিন রাজায়েইয়ান, সালেহ হারদানি

মিডফিল্ডার : সামান গোদোস, সাইদ এজাতালোহি, মোহাম্মদ ঘোরবানি, রুজবেহ চেসমি, আমিরিমোহাম্মদ রাজাগিনিয়া, মোহাম্মদ মোহেবি, মেহদি তোরাবি, মেহদি গায়েদি, আলিরেজা জাহানবাক্স, আরিয়া ইউসেফি

ফরোয়ার্ড : মেহদি টারেমি, আমিরহোসেইন হোসেইনজাদেহ, আলি আলিপুর, শাহরিয়ার মোগোনলু, ডেনিস একার্ট।



শেয়ার করুন :