সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল অনুমোদন দিল ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৬ জুন ২০২৬
সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল অনুমোদন দিল ফিফা

ফুটবল বিশ্বকাপ ভেন্যুগুলোতে পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করায় সমালোচনার মুখে পড়ে ফিফা। তবে সংস্থাটি জানিয়েছে, দর্শকরা এখন একটি করে ‘নরম প্লাস্টিকের’ ডিসপোজেবল পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শির্গি ফিফার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে বলেন, “যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর যেকোনো ম্যাচে দর্শকরা সর্বোচ্চ ২০ আউন্স (৫৯০ মিলিলিটার) ধারণক্ষমতার একটি কারখানায় সিল করা নরম প্লাস্টিকের ডিসপোজেবল পানির বোতল সঙ্গে আনতে পারবেন।”

ফিফা এই ঘোষণাকে তাদের পানির বোতল সংক্রান্ত নীতির একটি স্পষ্টীকরণ হিসেবে উল্লেখ করেছে। মাত্র দুই দিন আগে সংস্থাটি জানিয়েছিল, রিফিলযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনার অনুমতি থাকবে না।

স্টেডিয়ামের আচরণবিধিতে এই পরিবর্তনের ফলে তৃষ্ণার্ত সমর্থকদের বোতলজাত পানি কিনতে বাধ্য হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ফিফা এমই নিষেধাজ্ঞার পক্ষে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বলেছিল, “খেলোয়াড় ও দর্শকদের জন্য ঝুঁকি ও আঘাতের সম্ভাবনা প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শুক্রবারও ফিফা জানায়, সেই নিরাপত্তা উদ্বেগ এখনো বহাল রয়েছে। শির্গি বলেন, “নিরাপত্তা ও সুরক্ষার কারণে দর্শকরা শক্ত কাঠামোর পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে আনতে পারবেন না।”



শেয়ার করুন :