বাংলাদেশকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৬ জুন ২০২৬
বাংলাদেশকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয় করা হলো না বাংলাদেশের। ২০১৬ সালের মতো এবার বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে ভারত।

শনিবার (৬ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। এর আগে ২০১৬ আসরের ফাইনালেও বাংলাদেশকে একই ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

সাফ নারী চ্যাম্পিয়নশীপে ভারতের এটি ষষ্ঠ শিরোপা। এর আগে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত  টানা পাঁচবার শিরোপা জিতেছিল ভারত। তবে ২০২২ এবং ২০২৪ আসরে টানা শিরোপা জয় করে বাংলাদেশ।  

বিস্তারিত আসছে...



শেয়ার করুন :