জার্মানিকে বিদায় করে শেষ ষোলতে প্যারাগুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ এএম, ৩০ জুন ২০২৬
জার্মানিকে বিদায় করে শেষ ষোলতে প্যারাগুয়ে

ছবি- ফিফা

টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিলো তারকা সমৃদ্ধ জার্মানি। ফক্সবোরোর শেষ ৩২’র ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ১৬-তে উঠেছে প্যারাগুয়ে।

ম্যাচে জুলিও এনসিজো বিরতির আগে প্যারাগুয়েকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কেই হাভার্টজের গোলে ৫৪তম মিনিটে সমতায় ফিরে জার্মানি।অতিরিক্ত সময়ে ভিএরআর রিভিউ জোনাথন টাহর একটি গোল বাতিল করে দেয়। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে আত্মবিশ্বাসী প্যারাগুয়ের সামনে আর পেরে উঠেনি জার্মানরা। প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নেয় জার্মানি।

প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্ডো গিল হাভার্টজ ও নিক ওল্টেমেডের গোল রুখে দেন। তবে তার সতীর্থরা দুইবার জয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন। টাহর শট বারের উপর দিয়ে চলে জেলে হোসে ক্যানালে উইনিং স্পট কিক থেকে আর কোন ভুল করেননি।

২০১৪ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের নক আউট পর্বে খেলতে আসা জার্মানির জন্য আরও একটি হতাশার বিশ্বকাপ শেষ হলো। অন্যদিকে, বিশ্বমঞ্চে সবচেয়ে বড় জয় নিয়ে ইতিহাস রচনা করা প্যারাগুয়ের উদ্‌যাপনের মাত্রা ছিল স্বাভাবিকভাবেই চোখে পড়ার মতো।



শেয়ার করুন :