নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল

গোল, গোল বাতিল; শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস আক্রমণ, কি ছিল না ম্যাচটিতে! নানা নাটকীয়তায় ভরপুর ম্যাচটিতে অবশেষে ক্রোয়েশিয়াকে হারিয়ে চলমান বিশ্বকাপে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে পর্তুগাল। এ জয়ে শেষ ষোল নিশ্চিত করা পর্তুগাল ৭ জুন স্পেনের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি দিনগত রাত রাত ১টায় শুরু হবে।

শুক্রবার (২ জুন) টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ফুটবল বিশ্ব দেখেছে শ্বাসরুদ্ধকর এক লড়াই। পুরো ম্যাচে অফসাইডের কারণে বাতিল হয়েছে চারটি গোল, যার মধ্যে তিনটিই ক্রোয়েশিয়ার।

প্রথমার্ধে পুরোপুরি ম্যাচ নিয়ন্ত্রণ করেছে পর্তুগাল। তবে দুই দলের লড়াইয়ে গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

গোল হজম করে পিছিয়ে যাওয়ায় পর রোনালদোর দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফিরলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। তবে সময়তায় ফিরতে খুব বেশি সময় নেয়ননি দলটি।
শেষsportsmail24
শেষ মুহূর্তে গোল বাতিল হওয়ায় ক্ষব্ধ হয়ে ক্রোয়েশিয়া ভক্তরা মাঠে বোতল-কেন ছুড়ে মারেন, ছবি- ফিফা

ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে দলকে ১-১ গোলে সমতায় ফেরান রোনালদো। স্পটকিক থেকে নিজের ষষ্ঠ বিশ্বকাপে নকআউট পর্বে ক্যারিয়ারের প্রথম গোল করেন ৩৯ বছর বয়সী তারকা রোনালদো।

ম্যাচের শেষদিকে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৮৮তম মিনিটে আনতে পাসালিচ ফাঁকা গোল পেয়েও হেড লক্ষ্যভ্রষ্ট করেন।এরপর যোগ করা সময়ে আসে পর্তুগালের গোল।

ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৪তম মিনিটে রাফায়েল লিওর বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে বদলি ফরোয়ার্ড গনসালো রামোস দুর্দান্ত হেড করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে নাটক তখনও শেষ হয়নি।

যোগ করা সময়ের ১৩তম মিনিটে পেরিসিচের ক্রস থেকে গাভার্দিওল বল জালে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়ে ক্রোয়েশিয়া। তবে ভিএআর রিভিউয়ে দেখা যায়, আক্রমণের শুরুতে পাসালিচ অফসাইডে ছিলেন! ফলে গোলটি বাতিল করেন রেফারি।



শেয়ার করুন :