ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। দুই দলের মধ্যকার ম্যাচটির প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি।
প্রথমার্ধে গোল না হলেও মাঠে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। ৫৬ শতাংশ সময় বল দখলে রাখা আর্জেন্টিনা ১২ বার ফাউল করেছে। বিপরীতে ইংল্যান্ড করেছে ৭ বার। তবে দুই দলই একবার করে হলুদ কার্ড দেখেছে।
বল দখলে এগিয়ে থাকা আর্জেন্টিনা প্রতিপক্ষের গোলবারে দুইবার শট নিলেও কোন টার্গেট শট ছিল না। তবে ইংল্যান্ডের নেওয়া দুটি শটের মধ্যে একটি টার্গেট শট ছিল।
এছাড়া আক্রমণে গিয়ে দুইবার অফসাইটের ফাঁদে পড়েছে আর্জেন্টিনা। যেখানে ইংল্যান্ড পড়েছে একবার। প্রথামার্ধে দুই দলই একটি করে কর্নার পেয়েছে।
ফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচটিতে প্রথম ১০ মিনিটে তেমন কোনো আক্রমণ তৈরি করতে পারেনি কোনো দল। দুই দলের খেলোয়াড়রা গোলের আক্রমণের চেয়ে মারামারিতে বেশ আগ্রহী ছিল।
আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ইসমায়েল এলফাত। মাঠে তাকে দুই দলের ফাউল সামলাতেই ব্যস্ত থাকতে দেখা যায়।
