১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ, যাচ্ছে নারী দলও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৩ জুলাই ২০২৬
১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ, যাচ্ছে নারী দলও

বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল ২০২৭ সালে ইংল্যান্ড সফর করবে। পৃথক পৃথক সফরে বাংলাদেশ পুরুষ দল ইংলিশদের বিপক্ষে একটি টেস্ট এবং নারী দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচিতে বিষয়টি নিশ্চিত করা করেছে। সফরে ২৮ মে (শুক্রবার) থেকে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ২০১০ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছিল বাংলাদেশ। দীর্ঘ ২৭ বছর পর আবারও টেস্ট খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

এছাড়া ইংল্যান্ড নারী দলের বিপক্ষে ২০২৭ সালের সেপ্টেম্বরে তিন ম্যাচ করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সম্প্রতি ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা।

ইসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেছেন, “লর্ডসে একটি মাত্র টেস্টের জন্য বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ২০১০ সালের পর এই প্রথম ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড টেস্ট খেলবে। একই সাথে বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজেও আতিথ্য দেব আমরা।”

পূর্ণাঙ্গ সূচি

পুরুষ দলের টেস্ট
২৮ মে থেকে ১ জুন, লর্ডস

নারী দল
টি-টোয়েন্টি সিরিজ
৮ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি
১০ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি
১২ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি

ওয়ানডে সিরিজ
১৭ সেপ্টেম্বর : প্রথম ওডিআই
২১ সেপ্টেম্বর : দ্বিতীয় ওডিআই
২৪ সেপ্টেম্বর : তৃতীয় ওডিআই।



শেয়ার করুন :