ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার গৌরব ধুলোই মিশিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো স্পেন। ফাইনাল লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চিড়েচ্যাপ্টা করে জয় তুলে নিয়েছে স্পেন।
আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে স্পেন। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১০৬তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।
ফাইনাল ম্যাচের পুরো সময়টাই বিবর্ণ ছিল আর্জেন্টিনা। স্পেনের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়া আর্জেন্টিনা ব্যস্ত ছিল নিজেদের ডিফেন্স সামলাতেই।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় মাত্র ৩৪ শতাংশ বল দখলে রাখতে পেরেছিল আর্জেন্টিনা। এই সময়ের মধ্যে একটিবারের জন্যও স্পেনের গোলবারের দিকে বল পাঠাতে পারেনি গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিপরীতে ৬৪ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ সাজিয়েছে স্পেন। তবে ১০টি টার্গেট শটের মধ্যে একটিও গোলে পরিণত করতে পারেনি স্পেন। গোলবারের সামনে একাই বাঁধা হয়ে দাঁড়িয়েছেন মার্টিনেজ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
এর আগে ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩) লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১০ জনেই খেলতে হয়।
অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। পুরো ম্র্যাচের মতো বাকি সময়েও আর গোল পরিশোধ করার মতো পারফর্ম করতে পারেনি আর্জেন্টিনা।
