সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০১ আগস্ট ২০২৬
সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান

চলতি বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ আসর। দক্ষিণ এশিয়া ফুটবলের ১৫তম আসরে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ; যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে- শ্রীলঙ্কা এবং ভুটান।

শনিবার (১ আগস্ট) ভুটানে ‘টেনকো সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৬’ আসরের ড্র অনুষ্ঠিত হয়। এর আগে কার্যনির্বাহী কমিটি নির্বাচনের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাজী সালাহউদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ আসরে ‌‘বি’ গ্রুপের হয়ে খেলবে ভারত-পাকিস্তান এবং মালদ্বীপ। চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ ভারত এবং পাকিস্তান একই গ্রুপে পড়ায় ‌‘বি’ গ্রুপটি আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বাংলাদেশে ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর আসর। আসরটি উপলক্ষে সম্প্রত ঢাকায় একটি হোটেলে লোগো উন্মোচন করা হয়। এবার অনুষ্ঠিত হলো ড্র।

গ্রুপ- ‘এ’: বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান
গ্রুপ- ‘বি’: ভারত-পাকিস্তান এবং মালদ্বীপ

এদিকে, ফিফা থেকে নেপাল ফুটবলে নিষেধাজ্ঞা থাকায় দেশটির সাফের আসন্ন আসরে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নেপালকে ছাড়াই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

তবে নিষেধাজ্ঞামুক্ত হলে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি সাফ।



শেয়ার করুন :