মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৯ অক্টোবর ২০২৬
মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কিশোররা।কোয়ার্টার ফাইনাল ম্যাচে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পাভেল। বাকি দুটি গোল এসেছে বায়জিদ ও শাবকের পা থেকে।

ম্যাচের ৯ম মিনিটে বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পাভেল। ৩৪তম মিনিটে শাবক দলের হয়ে তৃতীয় গোল করেন। দুই মিনিট পর পাভেল নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে বড় জয় উপহার দেন।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ছোটদের এই বিশ্বকাপে অংশ নিয়েছে ১৯১টি দেশ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে ‘ই’ টায়ারের নক আউট পর্ব চলছে।

বাংলাদেশ তিন ম্যাচ জিতে সেমি-ফাইনালে উঠেছে। প্রথমবারের মতো আয়োজিত এই আসরে ফিফা ছয় টায়ারে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।



শেয়ার করুন :