রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবলে ঠাকুরগাঁওয়ের রুনার হ্যাটট্রিক গোল

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৩৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবলে ঠাকুরগাঁওয়ের রুনার হ্যাটট্রিক গোল

রাজশাহীতে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে জয় পেয়েছে ঠাকুরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দল। খুলনার বিপক্ষে বড় ব্যবধানের জয়ে হ্যাটট্রিক গোল করেছেন ঠাকুরগাঁওয়ের রুনা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ঠাকুরগাঁও বালিকা ফুটবল দল রুনার হ্যাটট্রিকের সুবাদে ৫-০ গোলের ব্যবধানে খুলনা জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। রুনার হ্যাটট্রিক গোলের পাশাপাশি বাকি দুটি গোল করেন সঙ্গীতা।

এছাড়া দিনের অপর ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দল ২-০ গোলে মানিকগঞ্জ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করেছে। দলের পক্ষে গোল দুটি করেন মনিরা।

দুটি ম্যাচ পরিচালনায় মাঠ রেফারির দায়িত্বে ছিলেন মাহফুজা রাহাত এবং তাসফিয়া আকতার। তাদের সহযোগীতা করেন শাহিন, সাহানা খাতুন, মাতিংনুমারম এবং সোনিয়া।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :