জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের সেমিফাইনালের চার দল নির্বাচিত হয়েছে। সেমির চার দল হলো- রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও ময়মনসিংহ।
রেববার (২১ সেপ্টেম্বর) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মানিকগঞ্জ ও খুলনা জেলা বালিকা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচটি ড্র হয়।
দিনের অপর ম্যাচে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। ঠাকুরগাঁওয়ের রুনা ২ টি ও সঙ্গীতা ১টি গোল করেন।
দুটি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সোহানা ও মাহফুজা রাহাত। মাঠে তাদের সহযোগীতা করেন শাহিন, তাসফিয়া আকতার, মাতিংনু মারম ও সোনিয়া।
সোমবার বিরতি দিয়ে মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে রংপুর এবং চাঁপাইনবাবগঞ্জ এবং দ্বিতীয় সেমি-ফাইনালে ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ জেলা দল মোকাবেলা করবে।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
