নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা দিল শেরপুর জেলা প্রশাসক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১১ আগস্ট ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা দিল শেরপুর জেলা প্রশাসক

নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা দিলো শেরপুর জেলার জেলা প্রশাসক। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কৃতী খেলায়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এ সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে সহায়ক।

এছাড়া শিক্ষার্থীদের খেলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও বই পড়ার পরামর্শ দেন জেলা প্রশাসক। পুরস্কারপ্রাপ্তরা গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান কাছ থেকেও পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ বিভিন্ন খেলার প্রশিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :