পিএসএল নিলামে বাংলাদেশের ৫০ ক্রিকেটার, তৃতীয় সর্বোচ্চ বিদেশি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
পিএসএল নিলামে বাংলাদেশের ৫০ ক্রিকেটার, তৃতীয় সর্বোচ্চ বিদেশি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর খেলতে বাংলাদেশের ৫০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যা অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের পরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তাদের মধ্যে একমাত্র মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার মধ্যেই বুধবার (১১ ফেব্রুয়ারি) পাকিস্তানে অনুষ্ঠিত হবে পিএসএলের ১১তম আসরের নিলাম। এই আসরে থেকে ড্রাফটের পরিবর্তে ক্রিকেটারদের নিলামের মাধ্যমে দল নিবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামে না যুক্ত করা সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার ৬০ জন এবং ক্যারিবিয়ান ক্রিকেটারদের ৫৭ জনের নাম নিবন্ধন করা হয়েছে।

খেলোয়াড় নিলামের আগে মাত্র ছয়জন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের মধ্যে লাহোর কালান্দার্স মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, যা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। বাকি ৪৯ জনের নিলামে নাম রয়েছে।

নিলাম তালিকায় থাকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং জাকির হাসান ২ কোটি ২০ লাখ রুপির (পাকিস্তানি) ভিত্তি মূল্যতে জায়গা পেয়েছেন, যা বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

পিএসএলের এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি (পাকিস্তানি)-তে। তবে সেই তালিকায় বাংলাদেশের কারো নাম নেই। সরাসরি চুক্তিতে মোস্তাফিজ পেয়েছেন ৬ কোটি ৪৪ লাখ রুপি।

এছাড়া টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম ১.১০ কোটি রুপি ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন।

আর ৬০ লক্ষ রুপির ভিত্তিমূল্যে মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান, আকবর আলী, আলিস আল ইসলামের মতো খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ও রয়েছেন।

বাংলাদেশের পর অন্যান্য বিদেশি ক্রিকেটার নিবন্ধনের মধ্যে শ্রীলঙ্কার ৪৭ জন, সংযুক্ত আরব আমিরাতের ৩৭ জন, আফগানিস্তানের ৩৬ জন, ইংল্যান্ডের ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন এবং নিউজিল্যান্ডের ৩২ জন রয়েছে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ জন, আয়ারল্যান্ডের ১৩ জন, জিম্বাবুয়ের ১১ জন, বেলজিয়ামের ১০ জন, নেপাল ও নেদারল্যান্ডস উভয়েরই ৯ জন, ইতালির ৮ জন, ওমানের ৬ জন, নামিবিয়া ও কানাডার ৫ জন করে, হংকং, মালয়েশিয়া, মালাউই এবং রুয়ান্ডার দু’জন করে খেলোয়াড়
নিবন্ধিন করেছেন।

পিএসএলে নিবন্ধিত বাংলাদেশি ক্রিকেটার এবং ভিত্তিমূল্য (পাকিস্তানি রুপি)

২ কোটি ২০ লাখ রুপি
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান

১ কোটি ১০ লাখ রুপি
রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, মাহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় এবং ইয়াসির আলী।

৬০ লাখ রুপি
আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী অনিক, সৈয়দ খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, মো. সাইফুদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার এবং তানজিম হাসান সাকিব।



শেয়ার করুন :