এশিয়ান গেমসের সেমি-ফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের সেমি-ফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

চীনের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন বাংলাদেশ নারী ক্রিকেট দল, ছবি- বিসিবি

বৃষ্টি কারণে ভেজা আউটফিল্ড খেলার উপযুক্ত না হওয়ায় এশিয়ান গেমসে বাংলাদেশ-চীনের নারী দলের ক্রিকেট ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় না খেলেই সরাসরি সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ম হলেও চীনের নারী ক্রিকেট দলের র‍্যাঙ্কিং ৩৬তম। এখন দ্বিতীয় কোয়াটার ফাইনালে জাপান এবং ভারতের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর সেমি-ফাইনালে খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ও চীনের মধ্যকার ম্যাচটিতে টস করাও সম্ভব হয়নি। বৃষ্টি থেমে যাওয়ায় ক্রিকেটারররা ওয়ার্ম আপ করলেও ভেজা আউটফিল্ডের জন্য আর খেলার মতো উপযুক্ত মনে করেননি ম্যাচ অফিসিয়ালরা। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে লড়াইটা ছিল নিজেদের সবচেয়ে বড় ম্যাচ। তবে সেটিও তারা খেলতে পারলো না। ২০১০ এশিয়ান গেমস সেমি-ফাইনালে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ম্যাচটিতে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে। এবারও পদক নিয়ে দেশের ফেরার আশা করছেন ব্যাটার সোবহানা মুশতারি। চীনের বিপক্ষে মাঠে নামার আগে এক ভিডিও বার্তায় মোস্তারি বলেন, ‍“এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (তিনটি)। আশা করছি, এবারও পদক নিয়ে দেশে ফিরতে পারবো।”



শেয়ার করুন :