হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসারের হ্যাটট্রিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১১ অক্টোবর ২০২৬
হাসান মাহমুদের ইতিহাস,  টেস্টে প্রথম বাংলাদেশি পেসারের হ্যাটট্রিক

আফগানিস্তানের বিপক্ষে বল হাতে নতুন ইতিহাস গড়লেন টাইগার পেসার হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের প্রথম পেসার হিসেবে নাম লিখালেন তিনি। একই সাথে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ।

রবিবার (১১ অক্টোবর) আফগানিস্তান টেস্টের তৃতীয় দিন এ ইহিতাস গড়েন হাসান। আফগানিস্তান ইনিংসের ৮৩তম ওভারে পর পর তিন ব্যাটারকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।

ওভারের তৃতীয় বলে (৮২.৩) ইসমত আলমকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরার হাসান। টাইগার পেসারের করা ব্যাক অব আ লেংথের বলটি নিচু হয়ে ভেতরে ঢুকলে ব্যাটার তার ব্যাটে লাগোতে পারেরি।

হাসানের করা পরের বলে (৮২.৪ ওভার) স্লিপে ক্যাচ বন্দি হয়ে ফিরেন কায়েস আহমেদ। বল ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে গেলে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে ক্যাচবন্দি করেন উইকেটরক্ষক লিটন কুমার দাস।

পরে ওভারের পঞ্চম বলে (৮২.৫) ঘটে আরও নাটকীয় ঘটনা। জিয়া-উর–রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। একই সাথে ইতিহাসের পাতায় প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটিট্রিক করার রেকর্ডে নাম লিখান হাসান মাহমুদ।

এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন অলক কাপালি এবং ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ফরম্যাটে বল হাতে হ্যাটট্রিক করেন সোহাগ গাজী।



শেয়ার করুন :