শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ডের দাপুটে শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ডের দাপুটে শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে সুপার এইটের যাত্রা শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। গ্রুপ-২ এর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৫১ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে ইংলিশরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেলে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। তবে জবাবে ব্যাট করতে নেমে নিজ দেশের দর্শকদের হতাশ করে শ্রীলঙ্কা। ১৬.৪ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

চলমান বিশ্বকাপে প্রথম এবং একই গ্রুপের প্রথম সুপার এইটের পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

টস জিতে ফিল্ডিং নেওয়া শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। পরিচিত কন্ডিশন কাজে লাগিয়ে পাওয়ার প্লেতে ৩৭ রানের মধ্যে তুলে নেন ইংল্যান্ডের ২ উইকেট।

রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন জস বাটলার, এরপর প্রথম বলেই ফিরে যান জ্যাকব বেথেল। রানআউটে বিদায় নেন টম ব্যান্টন।

বিপর্যয়ের মধ্যে একাই প্রতিরোধ গড়েন ওপেনার ফিল সল্ট। ৩৬ বলে ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৬২ রান করেন তিনি।

শেষ দিকে উইল জ্যাকস ১৪ বলে ২১ রান করে দলকে লড়াইয়ের মতো স্কোর এনে দেন। শ্রীলঙ্কার পক্ষে সেরা বোলিং করেন দুনিত ভেল্লালাগে, ২৬ রানে নেন ৩ উইকেট।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। দ্বিতীয় ওভারেই অফ স্পিনার জ্যাকসকে আক্রমণে এনে সাফল্য পান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ২২ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের মেরুদণ্ড ভেঙে দেন জ্যাকস।

পাওয়ার প্লের মধ্যেই ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিকরা। শেষদিকে লড়াই করেন অধিনায়ক শানাকা (৩০) রান।

তবে অন্য প্রান্তে সঙ্গ না পেয়ে ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচসেরা নির্বাচিত হন তিন উইকেট নেওয়া উইল জ্যাকস।



শেয়ার করুন :