নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে ইন্টার মিয়ামিকে শিরোপা জেতালেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরের জোড়া অ্যাসিস্টে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছে মিয়ামি।
এ জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ইন্টার মায়ামি। আর ব্যক্তিগত অর্জনে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন মেসি। পেশাদার ক্যারিয়ারের মেসির এটি রেকর্ড ৪৮তম শিরোপা।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভাগ্যের সহায়তা পায় মায়ামি। ম্যাচের ৮ম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ওকাম্পোর আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাটা মার্টিনোর শিষ্যরা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভ্যানকুভার। ৬০তম মিনিটে আলী আহমেদের গোলে সমতায় ফেরে তারা। তবে মায়ামির জাদুকর তখনো যে আসল চমক বাকি ছিল। ম্যাচের ৭১তম মিনিটে মেসির দুর্দান্ত পাসে জালের দেখা পান রদ্রিগো ডি পল। ২-১ গোলে এগিয়ে যায় মায়ামি।
INTER MIAMI LIFT THE TROPHY @InterMiamiCF // MLS Cup pres. by Audi pic.twitter.com/IvRrsT5L9d
— Major League Soccer (@MLS) December 6, 2025
এগিয়ে থেকে ম্যাচের শেষ মুহূর্তে (৯৬ মিনিট) আর্জেন্টাইন অধিনায়কের আরেকটি নিখুঁত অ্যাসিস্টে দলের জয় ও শিরোপা নিশ্চিত করেন তাদেও আলেন্দে। ফলে ৩-১ গোলে ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
