সাফের ফাইনালের টিকিট মূল্য ২০০ টাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৬
সাফের ফাইনালের টিকিট মূল্য ২০০ টাকা

নিজেদের দল বিদায় নেওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপে আগ্রহ হারিয়ে বাংলাদেশের ভক্তরা। ফলে ফাইনাল ম্যাচের টিকিটের দাম কমিয়ে নির্ধারণ করা হয়ে মাত্র ২০০ টাকায়। যেখানে অন্য ম্যাচের টিকিটের মূল্য ছিল ১ হাজার টাকা।

টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ (রবিবার) থেকে ফাইনালের গ্যালারি টিকিটের ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ, নরমাল ম্যাচের থেকে ফাইনাল ম্যাচের টিকিটের দাম চারগুণ কমানো হয়েছে।

সেমি-ফাইনালে ম্যাচের টিকিটের দাম কমানোর পরও ৮০০ টাকা ছিল। যদিও এক টিকিট দিয়ে দুটি সেমি-ফাইনাল দেখতে পেয়েছে দর্শকরা। এরপরও হাজারও দর্শক টিকিট না পেয়ে মাঠে প্রবেশ করতে পারেননি।

সাফের দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তে গোলে ১-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে সাফের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের। সেই ধাক্কা এবার ফাইনাল ম্যাচের টিকিটেও পরলো।
sportsmail24

বাংলাদেশ-পাকিস্তান সেমি-ফাইনাল ম্যাচে ২১ হাজার ৯৮৩ জন দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন। তবে প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ঠিক কত সংখ্যক দর্শক খেলা দেখতে উপস্থিত থাকবেন তা নিয়ে শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় (বাংলাদেশ সময়) শুরু হবে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।



শেয়ার করুন :